নাটোরের লালপুর উপজেলার কদমচিলান এলাকায় অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
রবিবার দুপুরে ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, পাবনার ঈশ্বরদীর মুলাডুলি এলাকার মৃত আয়েনউদ্দিনের ছেলে ট্রাক চালক ফরিদ হোসেন (৪৫) ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে হেলপার সুজন শেখ (৩০)। আহতদের উদ্ধার করে বনপাড়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার এসআই মো. শরিফুল ইসলাম জানান, বনপাড়া থেকে পাবনাগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।
এমই





