কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় গণমিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিমেট্রি রোড থেকে মিছিলটি শুরু হয়ে শামসুর রহমান রোডে এসে শেষ হয়।

২০ দল মহানগর ও জেলা শাখা এ গণমিছিলের আয়োজন করে।মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক মাওলানা নাসিরুদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হাসান দুলু, মহানগর যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিন প্রমুখ।

জেআই