মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেস্ট ইমরুল হাসানের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি সুনামগঞ্জ শহরে টহল দিচ্ছে।

সুনামগঞ্জ-৮ বিজিবির অধিনায়ক গোলাম মহিউদ্দিন খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিজামীর ফাঁসির রায় শুনে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করে।

কেএইচ