মাগুরায় ৫৭৭ মণ্ডপে এবার দুর্গা পূজা উদযাপিত হবে। জেলার চার উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৮৫টি, শ্রীপুরে ১৩৪টি, শালিখায় ১৩২টি ও মহম্মদপুরে ১১৮টি পূজা অনুষ্ঠিত হবে।

সোমবার বিকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তারেক, সদর উপজেলা চেয়ারম্যান নাজিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কজ কুণ্ডু ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদের কুণ্ডু প্রমুখ।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ