পুরান ঢাকার চকবাজারে একটি ভাঙ্গারি দোকানে আগুনে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ (০২ মার্চ) শনিবার বিকালে চকবাজার থানার কামালবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- ভাঙ্গারি দোকানের মালিকের ভাই সুমন খান (৩৫), ভাঙারি দোকানের কর্মচারী মো. সুমন (৩০) এবং নুর আলম (৩২)।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ভাঙ্গারি দোকানে আগুন লাগে ৪টা ৪৫ মিনিটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ভাঙ্গারি দোকানে আগুনের সূত্রপাত কীভাবে সে ব্যাপারে দগ্ধ তিন ব্যক্তি জানিয়েছেন, ভাঙ্গারি দোকানে বিভিন্ন প্রকারের মেয়াদোত্তীর্ণ বোতল চ্যাপ্টা করার সময় আগুন ধরে যায়। ওই আগুনেই তাঁরা দগ্ধ হন।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। তিনি বলেন, ভাঙ্গারি দোকানের কীভাবে আগুন লাগে তা জানা যায়নি। তবে পুরোনো বোতল ভাঙারি সময় আগুন লাগে বলে জানা গেছে।
এমবি





