বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রদূত বলেন, মক্কা প্যাক্টের উদ্যোগ প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই মুসলিম দেশগুলোর নিজেদের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো জরুরি।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ তুলে ড. জলিল রহিমি জাহানাবাদি বলেন, ওই সময়ে ইরান শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। কোনো ইসলামি বা আরব রাষ্ট্রে হামলা করা হয়নি।
তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে চায় তেহরান।
এস