জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে গাইবান্ধায় ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশেষ করে জেলার স্পর্শকাতর পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে টহলে থাকবে বিজিবি। কারণ অতীতে এ দু’উপজেলায় ব্যাপক নাশকতার ঘটনা ঘটেছে।
এছাড়া জেলাশহরসহ অন্যান্য উপজেলাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যেকোনো প্রকারের নাশকতা এড়াতে বিজিবি-পুলিশ ছাড়াও মাঠে তৎপর থাকবে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ