রাজধানীর চকবাজের সোয়ারীঘাটে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ছয় জন আহত হন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো সঠিক জানা যায় নি।
ঢাকা, জেইউ, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম