কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বুধবার বিকালে ধরে নিয়ে যাওয়া ডিবি পুলিশের চার সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি ও বিএসএফর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শেষে বুধবার গভীর রাতে ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে দুই দফায় তাদের ফেরত দেয় বিএসএফ।

এদের মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সবুজ ও কনস্টেবল সেলিমকে আহত অবস্থায় বুধবার রাত পৌনে ১২টার দিকে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মা. আলমগীর ও কনস্টেবল তাপসকে পৌনে ১টার দিকে ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ফেরত দিয়েছে বিএসএফ।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি এ কে এম মঞ্জুরুল আলম জানান, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলামের উপস্থিতিতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ডিবি পুলিশের সদস্যকে ফেরত দিয়েছে।

তিনি জানান, এর মধ্যে ফেরত দেয়া এএসআই মো. সবুজ ও কনস্টেবল সেলিমের মাথায় আঘাত রয়েছে।

এআর