পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সালডাঙ্গা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী ফরিদুল ইসলাম ফরিদ নির্বাচিত হয়েছেন।

তিনি তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ’র বিদ্রোহী প্রার্থী শ্রী  মদন মোহন রায় দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫’শ ৪৫ ভোট। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ৪ জন প্রার্থী।

রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। পরে ভোট গণনা শেষে উপজেলা রিটার্নিং অফিসার আবুল হোসেন ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য এ ইউনিয়নের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করায় চেয়ারম্যান পদটি শুন্য হয়।

ঢাকা, ২৫আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ