লালমনিরহাটে নিখোঁজের পাঁচ দিন পর দুলাল হোসেন নামে ৮ম শ্রেণীর এক স্কুলেরছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিস্তা রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পাটোয়ারী টারী গ্রামের হবিবর রহমানের পুত্র দুলাল হোসেন। সে এবারের জেএসসি পরিক্ষার্থী ছিল।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে এলাকাবাসী খবর দিলে তিস্তা রেললাইনের পাশ থেকে দুলালের লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
হবিবর রহমান জানান, দুলাল গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





