দুর্বৃত্তদের হাতে উপজেলার এড়ারদা বাওড় এলাকায় মঙ্গলবার সকালে নিহত শহিদুল ইসলামকে দলীয় কর্মী দাবি করেছে আওয়ামী লীগের একাংশ। দুপুরে শহিদুলের লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে তারা।
জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান জানান, ঝাউদিয়া এলাকার একটি সন্ত্রাসী গ্রুপ একের পর এক অপকর্ম করে চলেছে। সর্বশেষ তারা শহিদুলকে খুন করল। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, শহিদুল হত্যার ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি।
ওসি বলেন, ‘নিহত শহিদুল কোনো দলের কর্মী ছিলেন কি না তা জানি না।’
জেআই





