“ফসলের লাভজনক মূল্য নিশ্চিত কর” স্লোগানে ঝিনাইদহে কৃষক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান উন্নয়ন ধারা ও স্বাধীন কৃষক সংগঠন সমাবেশের আয়োজন করে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদদিক্ষণ করে। পরে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বাধীন কৃষক সংগঠন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি রুবায়েত হোসেন মোল্যা সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন।
জেআই





