জাতিসংঘ আয়োজিত দুটি ইভেন্টে যোগ দিতে আজ রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ভলকান বাজকিরের আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

মঙ্গলবার (১৫ জুন) জাতিসংঘে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ড. মোমেন সেখানে যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ সফরকালে জাতিসংঘে এলডিসি উত্তরণ নিয়ে আয়োজিত আরেকটি বৈঠকে যোগ দেবেন। সেখানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে একটি বৈঠক হতে পারে।

সফরকালে যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে ড. মোমেন করোনা ভাইরাস প্রতিরোধে টিকা সহায়তা চাইবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২১ জুন ঢাকায় ফিরবেন মন্ত্রী।

এবিএস