বুধবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে। তবে ভাষণের সুনির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বুধবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে। তবে ভাষণের সুনির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি।
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মো. রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও চার থানার পরিদর্শককে (অপারেশন ও তদন্ত) বদলি করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছিল বিএনপি। সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর প্রেসিডেন্টসহ বোর্ডের নেতৃবৃন্দ।
ডিমের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট তৈরি না করে যৌক্তিক মূল্যে ডিম বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আদালতে হাজিরা দিয়ে গাজীপুরের কারাগারে আনার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামি পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত গঠন করেছে পুলিশ।
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একাংশ ভাঙার উদ্যোগ ঠেকাতে রাতেও মসজিদ ঘিরে অবস্থান নিচ্ছেন শত শত মুসলিম। মসজিদের ভেতরে ও বাইরে রাত কাটাচ্ছেন স্থানীয় মুসল্লিরা। মসজিদের একাংশ ভাঙার জন্য প্রশাসনের বুলডোজার বাইরে অবস্থান করলেও মানুষের ব্যাপক উপস্থিতির কারণে এখন পর্যন্ত উচ্ছেদ বা ধ্বংসের কার্যক্রম শুরু করা যায়নি বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম মাকতুব।
পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদিপিতা হজরত আদম আলাইহিস সালাম। তার মাধ্যমে আল্লাহ তায়ালা পৃথিবীতে মানবজাতির বিস্তার ঘটিয়েছেন, একইসঙ্গে মানুষকে হেদায়েতের জন্য আদিপিতাকে নবুওয়ত দিয়েছিলেন আল্লাহ তায়ালা। এরপর প্রতি যুগে সব মানুষের জন্য নবী-রাসূল পাঠিয়েছেন আল্লাহ তায়ালা। নবুওয়তের এই ধারাবাহিকতা শেষ হয়েছে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।
যে খাদ্যাভ্যাসে নিয়মিত রেড মিট, সসেজ এবং অন্যান্য প্রক্রিয়াজাত মাংস থাকে, তার প্রভাব শুধু হৃদযন্ত্রের স্বাস্থ্য ও ওজনের মধ্যেই সীমাবদ্ধ না-ও থাকতে পারে। গবেষণায় দেখা গেছে, বেশি পরিমাণে লাল ও প্রক্রিয়াজাত মাংস খাওয়ার সঙ্গে কোলোরেক্টাল ক্যান্সারের (যা কোলন বা মলদ্বারকে প্রভাবিত করে) ঝুঁকি বৃদ্ধির একটি সম্পর্ক রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে অবিশ্বাস্য অর্থের লেনদেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক অনুসন্ধানে তাদের ৩৪১টি হিসাবে প্রায় ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের ভয়াবহ চিত্র উঠে এসেছে।