সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি, বাস্তবায়নের দাবি ও সাভারে শ্রমিক নিহতের ঘটনায় আজ চতুর্থ দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা।

এসময় রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে ১০টি কারখানায় ভাঙচুর চালায় গার্মেন্টস কর্মীরা। উপায় না দেখে ইতিমধ্যে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে শ্রমিকদের আন্দোলনে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বিভিন্ন স্থানে আহত হয়েছে প্রায় ৩০ জন।

আজ সকাল সাড়ে ৮টা থেকে মিরপুরের কালশীর ২২ তলা ভবনের সামনে ও সাড়ে ৯টা থেকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে করে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

জেড