কুমিল্লার তিতাস উপজেলায় বলরামপুর ইউনিয়নের বিএনপি বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ (শনিবার) বিকেল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, কামাল উদ্দিন ঐ ইউনিয়নের নাগেরচর কেন্দ্রে আসার সময় বিএনপির প্রার্থী তোফায়েল আহমেদ ভূঁইয়ার সমর্থকরা তার উপর হামলা চালায়।
এসময় তিনি টেঁটাবিদ্ধ হন। তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলারামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএম





