চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় কেডিএস ইস্পাত কারখানার একটি ৬য় তলা ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্লোরের ১৬শ বর্গ ফুট জায়গা পুড়ে গেলেও কেউ আহত হয়নি।

মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে বৈদ্যুতিক হিটার মেশিন থেকে আগুনের সুত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশু দাশ বলেন, ‘আগুনে ৩য় তলায় ১৬শ বর্গ ফুট জায়গা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ভোর ৫টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় প্রায় ১০লাখ টাকার ক্ষতি ও ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।’

ইআর