সাতক্ষীরায় সাঈদী মুক্তি মঞ্চের সঞ্চালক আতিয়ার রহমান গাজীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকেআশাশুনি উপজেলা থেকে প্রতাপনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতিয়ার রহমান গাজী ওই গ্রামের কমর উদ্দিনের ছেলে ও প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আশাশুনি থানার এসআই আওয়াল জানান, দুপুরে পুলিশ প্রতাপনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এআর





