দুই দিন ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাটের মধুমতি নদীতে এক যুবক নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে স্থানীয় জনতা ও পুলিশের তাড়া খেয়ে অজ্ঞাত ওই যুবক মধুমতি নদীতে ঝাঁপ দেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার বিকাল পর্যন্ত তার খোঁজ মেলেনি। পরিচয়ও জানা যায়নি। এ ঘটনায় কাশিয়ানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি আরও জানান, ৩০-৩২ বছরের যুবক ঘাটে সুটকেস রেখে মোবাইলে কথা বলছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ঘাটে উপস্থিত পুলিশকে জানান। তখন পুলিশের তাড়া খেয়ে ওই যুবক দৌড়ে নদীতে ঝাঁপ দেন।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ