ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আনিসুল হক ও সাইদ খোকন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন।
শুক্রবার (০৮ মে) বিকেল ৩টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্প্যমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা।
এ সময়ে তাদের সঙ্গে নব-নির্বাচিত কাউন্সিলররা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
প্রথমে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এবং পরে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নব-নির্বাচিত মেয়র আনিসুল হক ও সাইদ খোকন ঢাকাকে আধুনিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ইআর





