যশোরের শার্শা ও বেনাপোলে মানব পাচার পরবর্তীতে করনীয় এবং মানব মলে ব্যায়ো ব্যাবস্থাপনার উপর কর্মশালা অনুষ্টিত হয়েছে। মানব মল থেকে গ্যাস,কম্পোষ্ট সার,মল অপসারন,এর শুষ্ঠ ব্যাবস্থাপনা নিয়ে সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসাবে জনসচেতনাতায় কর্মশালার আয়োজন করা হয়।
দেশ বিদেশের মধ্যে বাড়ছে মানব পাচার। অভিবাসনের নামে বিদেশে যেয়ে পাচার হচ্ছে অনেকে। সাগরে ফেলে হত্যার ঘটনা বাড়ছে। পাচার পরবর্তী ফিরে আসা মানুষের স্বাস্থ্য পূনবাসন ও সার্বিক সহায়তার লক্ষ দাতা সংস্থা আইওএম এর সহযোগিতায় এবং রুপান্তরের আয়োজনে বুধবার সকালে বেনাপোল বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক কর্মশালা অনৃষ্টিত হয।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,রুপান্তরের ফিল্ড অফিসার গোলাম কিবরিয়া, দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপনা করেন। পরে চেয়ারম্যান মিজানুর রহমানকে আহবায়ক করে ১০সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
অপরদিকে শার্শা উপজেলা পরিষদের হলরুমে ব্র্র্য্রাক ওয়াশের সহযোগিতায় বুধবার সকালে বর্জ ব্য্স্থাপনা সহ স্যানেটারী বিষয়ে র্মশালা অনুষ্টিত হয়।
শার্শা উপজেলা নির্বাহি অফিসার এটিএম শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু,ভাইস চেয়ারম্যান আলেয়া আফরোজ,,ব্যাকের সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট-রেদওয়ানুল হক, রিজিউন্যাল ম্যানেজার রাজা মিয়া। বর্জ অপসরন,নির্গমন,গ্যাস বজ্য থেকে সার তৈরী ও ব্যাবহারের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন রেদওয়ানুল হক।
এসএইচ





