দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভেজাল জিরা কারখানা থেকে ভেজাল জিরা ও কারখানার মালামাল শনিবার দুপুরে (২৭ জুন) আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন বিরামপুরের ইউএনও। এছাড়া ঐ কারখানা থেকে তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মনিরুজ্জামান আল মাসউদ জানান, বিরামপুর শহরে ভেজাল জিরা তৈরীর কারখানায় দীর্ঘদিন জিরার অনুরূপ সলুকের সাথে স্বল্প পরিমান জিরা দিয়ে ভারতীয় নামী-দামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে খাবার অযোগ্য উপকরণকে জিরা হিসাবে বাজারজাত করে আসছিল।
তিনি থানার ওসি আমিরুজ্জামান ও বিজিবিকে সাথে নিয়ে ঐ কারখানায় অভিযান চালান। এসময় জিরা, জিরা তৈরীর উপকরণ, ভারতীয় মোড়ক, প্যাকেট তৈরীর যন্ত্রপাতিসহ প্রায় ১ লাখ টাকার মালামাল জব্দ করেন।
শনিবার দুপুরে (২৭ জুন) থানা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এস এম মনিরুজ্জামান আল মাসউদ, ওসি আমিরুজ্জামান, বিজিবি ও সাংবাদিকদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইআর





