শুক্রবার ছুটি হওয়ায় শনি ও রবিবার যাদের সাপ্তাহিক ছুটি, তারা টানা তিন দিনের ছুটি পাবেন। ফলে ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ছুটি শেষে সোমবার (৩১ আগস্ট) থেকে কর্মস্থলে ফিরতে হবে।
আগস্ট মাসের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৭ আগস্ট) যথারীতি অফিস খোলা থাকবে।
তবে এই ছুটির সঙ্গে এক দিনের ছুটি নিতে পারলে চার দিনের ছুটি ভোগ করা যাবে।
আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে এর পরের দুই দিন যথাক্রমে শুক্র ও শনিবার (২৯-৩০ আগস্ট) সাপ্তাহিক ছুটি। ফলে মোট চার দিনের ছুটি পাওয়া যাবে।
এদিকে, অনেক বেসরকারি প্রতিষ্ঠানও শুক্র ও শনিবার বন্ধ থাকে।
তাদের ক্ষেত্রেও চার দিনের এই ছুটি কাটানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রেও একইভাবে তাদেরকে বৃহস্পতিবার ছুটি নিতে হবে।
মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ এই দিনটি হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে।
এস