কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কালভার্টের সামনে বাস খাদে পড়ে এজেড নুর আহমেদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো প্রায় ২০ জন।
বুধবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এজেড নুর আহমেদের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলার শিচারপাড়ায়।
আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শফিকুল আজম জানান, টিআর পরিবহনের বাসটি বগুড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে মিয়াবাজার কালভার্টের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী নুর আহমেদের মৃত্যু হয়। এসময় আহত হন আরো প্রায় ২০ যাত্রী।
এমই





