কক্সবাজারের রামুর হিমছড়ি মেরিন ড্রাইভ সড়ক এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৩ জুলাই রাত ৮টার দিকে আর্মি ক্যাম্পের অদূরে মেরিন ড্রাইভ সড়কের ৪নং ব্রিজের পশ্চিম পাশ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে এক টমটমচালক অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে হিমছড়ি পুলিশ ফাঁড়ির সহযোগীতায় রামু থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

হিমছড়ি ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশটি একজন নারীর। লাশের পরিচয় এখনো জানা যায়নি।

এমএনজে