কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এলপি গ্যাস রিফিল স্টেশনে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি।
সোমবার সন্ধ্যায় উপজেলার লাটিম এলাকায় ইউনিভার্সাল এলপি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্টেশনের দগ্ধ ৪ কর্মীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি ফরহাদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে লাটিম এলাকায় ইউনিভার্সাল এলপি গ্যাস রিলিফ স্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ারস সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
এআই





