যশোরের বেনাপোল পোর্ট থানাধীন রেল-স্টেশন ও সীমান্তবর্তী পুটখালী বাজার থেকে বুধবার সকালে মাদক ও চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-বেনাপোল পৌর এলাকার সিরাজুলের ছেলে আবদুর রাজ্জাক (২৭), পুটখালী মুজিদ বেপারির ছেলে সোহাগ (২৮) ও একই গ্রামের গ্রামের আব্দুল করিমের স্ত্রী হায়তুন নেছা (৪০)।

পুলিশ জানায়, এদের মধ্যে মাদক মামলার আসামি হায়তুন ও সোহাগকে বেনাপোল রেল স্টেশন থেকে এবং চেক জালিয়াতি মামলার আসামি আবদুর রাজ্জাককে পুটখালী বাজার থেকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক সুজিদ জানান, গ্রেফতারকৃত তিনজনকে বুধবার দপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ