রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ চার দিনের সফরে আজ বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ যাচ্ছেন।

বঙ্গভন সূত্রে জানা গেছে, বিকাল ৪টায় হেলিকপ্টার যোগে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় পৌঁছাবেন রাষ্ট্রপতি।

পরে উপজেলার যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন শেষে বিকাল সাড়ে ৪টায় উপজেলায় নিজ বাসভবনে অবস্থান করবেন তিনি।

পর দিন শুক্রবার মিঠামইনে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন ‌আব্দুল হামিদ।

শনিবার বিকাল সাড়ে ৩টায় মিঠামইন থেকে কিশোরগঞ্জ জেলার নিজ বাসভনের উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

এরপর রোববার বিকাল ৩টা ১০ মিনিটে বঙ্গভবনে ফিরবেন তিনি। ‍

এআর