গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মরত সকল গ্রাম পুলিশের সাথে স্থানীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের মাষ্টার পাড়াস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তাদের দাবী পেশ করে জাতীয় সংসদে উপস্থাপন করার জন্য জোড় দাবী জানান।
গ্রাম পুলিশ নেতা গণেশ চন্দ্র দাস, এন্তাজ আলী, আবু বক্কর, মতিয়ার রহমানের নেতৃত্বে প্রায় ১শত ৫০ জন গ্রাম পুলিশ এম.পি. মঞ্জুরুল ইসলাম লিটনের বাসভবনে সংসদ সদস্য লিটনের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এম.পি. লিটন গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে আপনাদের দাবীগুলো উত্থাপন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো। তিনি তার নিজস্ব বরাদ্দ থেকে জরুরী ভিত্তিতে প্রত্যেক গ্রাম পুলিশকে একটি বাই সাইকেল ও মোবাইল সেট প্রদানের প্রতিশ্রুতি দেন।
এআই





