ডাকাতি করা বিপুল পরিমাণ মালামালসহ ঢাকা জেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, রতন ওরফে কালু (২৫), এনামুল হক (২২), জসিম উদ্দীন (২৬), আব্দুল খালেক ওরফে মাসুদ (৩২) এবং শহিদুল ইসলাম (৪০)।
রোববার দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) নাজমুল আলম, মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদুর রহমান।
মহানগর যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, সড়ক মহাসড়কে ট্রাক দিয়ে আটকিয়ে কাভার্ড ভ্যান, পণ্যবাহী ট্রাক আটকিয়ে এই চক্রটি ডাকাতি করে আসছিল। ২৪ তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ি এলাকার আইডিয়াল স্কুলের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
চক্রটি নাসা গ্রুপের পণ্য কাভার্ড ভ্যানে করে শিপমেন্টের জন্য চট্রগ্রাম যাচ্ছিল। তারা সেগুলো ডাকাতি করে। এছাড়া এলজির কিছু পণ্য তারা ট্রাক আটকিয়ে ডাকাতি করে। ডাকাতি করা পণ্যগুলো উদ্ধার করা হয়েছে।
পুরো চক্রটি সাথে জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টায় গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।এসএইচ
ঢাকা, জেইউ, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম// এসএইচ





