গাজীপুরের টঙ্গী থেকে ২৯টি পাখি ও ২টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এছাড়া অবৈধভাবে পাখি ও বন্যপ্রাণী আটকে রাখার অভিযোগে গাজীপুরের টঙ্গী বাজার এলাকার তুহিন বার্ড হাউজের স্বত্বাধিকারী গোলাপ হোসেনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযানে টঙ্গীবাজার এলাকা থেকে পাখি ও বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিকসহ র্যাব সদস্যরা।
এসএম





