নোয়াখালীর সুবর্ণচরে প্রেমিক যুগল পালানোর অপরাধে প্রেমিকের বড় ভাই লর্ড লিওনার্ড শেচায়ার উচ্চ বিদ্যালয়ের গনিত ও বিজ্ঞান বিভাগের শিক্ষক (খন্ডকালীন) মো: নিজাম উদ্দিন (২৮) কে বেদম মারধর করে গোডাউনে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

প্রেমিকার বাবা চরক্লার্ক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: হানিফ ক্যাশিয়ার এর বিরুদ্ধে।

এঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল ১০ টায় সড়ক অবরোধ করলে চরজব্বার থানা পুলিশ আহত শিক্ষক নিজাম উদ্দিনকে উদ্ধার করে শর্তসাপেক্ষে ছেড়ে দেয়।

শনিবার উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাংলাবাজারে এ নেক্কারজনক ঘটনা ঘটে।

আহত শিক্ষক নিজাম উদ্দিন দক্ষিণ চরক্লার্ক ইউনিয়নের আজিজুল হকের ছেলে।

আহত শিক্ষক নিজাম উদ্দিন জানায়, গত ১২ নভেম্বর আমার ছোট ভাই মো: শাহাজান ও হানিফ ক্যাশিয়ার এর মেয়ে তানিয়া আক্তার পরীক্ষার দেওয়ার নাম করে জেলা শহর থেকে তারা পালিয়ে যায়।

তারা পালিয়ে যাওয়ায় মেয়ের বাবা আমাকে এবং আমার পরিবারকে দোষী করে ছেলে ও মেয়েকে হাজির করতে বলে। আমরা তাদের সম্ভাব্য সকল স্থানে খোঁজা খুঁজি করে কোথাও পায়নি।

ছেলে ও মেয়েকে হাজির করতে ব্যর্থ হওয়ায় গতকাল সন্ধ্যায় মোশারফ হোসেন ব্যাপারীর মাধ্যমে আমাকে ও আমার চাচা আবুল খায়ের (৫৫) কে কথা বলার নাম করে নাছির মাষ্টারের ঘরে ডেকে নিয়ে হানিফ ক্যাশিয়ার ও তার লোক আমাকে এলোপাতাড়ি মারধর করে আমাদেরকে গোডাউনে আটকে রাখে।

অবশেষে আজ সকাল ১০টায় আমার স্কুলের শিক্ষার্থীরা খবর পেয়ে ১ঘন্টা বাংলাবাজার খাসের হাট সড়ক অবরোধ করলে চরজব্বার থানা পুলিশ আমাকে উদ্ধার করে থানায় নিয়ে দুজনকে হাজির করার শর্তসাপেক্ষ আমাকে ছেড়ে দেয়।

আমাকে অন্যায়ভাবে নির্যাতন করায় প্রশাসনের কাছে আমি এর উপযুক্ত বিচার দাবী করছি।

চরক্লার্ক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এড.আবুল বাসার ও সাবেক চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন জানান, এঘটনায় শিক্ষক নিজাম উদ্দিন ও তার পরিবারের  দোষ নাই।

ছেলে ও মেয়ে তারা নিজের ইচ্ছায় পালিয়েছে। আমরা ও সমাজের সকল গন্যমান ব্যক্তিরা হানিফ ক্যাশিয়ারকে অনুরোধ করেছিলাম শিক্ষক নিজাম উদ্দিনকে ছেড়ে দিতে কিন্তু হানিফ কারো কথা না শুনে নিজাম উদ্দিনকে মারধর করে এবং আটক করে রাখে।

তাকে বার বার ছেড়ে দিতে অনুরোধ করলে সে বলে আমার মেয়েকে না পাওয়া পর্যন্ত তাকে ও তার চাচাকে ছাড়া যাবে না।

অবশেষে শিক্ষার্থীরা প্রতিবাদ ও সড়ক অবরোধ করলে তাকে চরজব্বার থানা পুলিশ উদ্ধার করে পরে ছেড়ে দেয়।

এদিকে লর্ড লিওনার্ড শেচায়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুমসহ সকল শিক্ষকরা জানান, আমরা হানিফকে বারবার অনুরোধ করার পরও সে নিজাম উদ্দিনকে ছেড়ে দিতে রাজি হয়নি।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সুবর্ণচর শাখার সভাপতি মো: সামছুজ্জামান নিজাম শিক্ষক নিজাম উদ্দিন এর উপর নেক্কার জনক মারধরের ঘটনায় নিন্দা ও এর উপযুক্ত বিচার দাবী করেছেন। 

এঘটনায় চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো: নিজাম উদ্দিন জানান, হানিফের মেয়ে পালানোর ঘটনায় শিক্ষক নিজাম উদ্দিনকে আটকের ঘটনা শুনে আমি তাকে উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান এর জিম্বায় ছেড়ে দিয়েছি। তবে শিক্ষক নিজাম উদ্দিনকে মারধরের কথা আমাকে বলেনি।

মুজাহিদুল ইসলাম সোহেল/এসএম