সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় রিপন (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রিপন সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের শহীদুল ইসলামের পুত্র।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলীপুর ডোঙ্গাঘাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীজানান, রিপন ডোঙ্গাঘাটা বাজারের একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি যাচ্ছিল। এমন সময় অপর দিক থেকে আসা একটি ছাই ভর্তি ট্রাক (ঢাকা মেট্টো উ-১১-১৯৯০) তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ