সাভারে সড়ক দুর্ঘটনায় সোনা মন্ডল (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,আমিনবাজারে একটি পিক আপ ভ্যান পেছন থেকে সোনা মন্ডলের ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিহত ভ্যানচালকের বাড়ি মালপুর বল জানা গেছে। তার বাবার নাম আবু মন্ডল।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





