ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে সুইটি আক্তার (৩০) ও খুকি আক্তার (২৫) নামের দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০১ মে) বিকেল পৌনে ৪টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত সুইটি ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী ও খুকি সারোয়ার হোসেনের স্ত্রী।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সুইটি ও খুকি বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ওই দুই গৃহবধূ গুরুতর আহত হন।
পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজকেই মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

এমবি