চুয়াডাঙ্গার ভারত-বাংলাদেশ সীমান্তে শুক্রবার সকাল পৌনে ৯টায় বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিজিবি ক্যাম্পের আওতায় প্রধান পিলার ৭৮/৭-এর কাছে শূন্য রেখায় নাস্তিপুর নদীর পাড়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে সুলতানপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার নাসির উদ্দিন এবং ভারতের বিএসফের পক্ষে ১১৩-বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্প কমান্ডার এসআই টি পি মিশ্র উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, তারকাঁটার বেড়া না কাটা, ভারত থেকে কোনো মাদক বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে কোনো বাংলাদেশী অথবা ভারতীয় নাগরিক যাতে সীমান্ত পারাপার করতে না পারে- সে সব বিষয়ে আলোচনা হয়েছে।
জেআই





