গাজীপুর জেলার ভুরুলিয়া এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত‍ঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনটি ভুরুলিয়া রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ট্রাকটি ভেঙে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ট্রাকের ২ জন আহত হয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ