ঢাকা ক্লাব লিমিটেডের কর্মকর্তার বিরুদ্ধে চোরাই পথে বিভিন্ন ধরণের মদ আমদানি ও বিক্রির ভ্যাট ও ট্যাক্স ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সরকারের কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি ও আত্মসাতের ঘটনায় দুদক মানিলন্ডারিং অপরাধ হিসেবে অনুসন্ধান শুরু করেছে গত বছর থেকে।
অথচ ঢাকা ক্লাব কর্তৃপক্ষ দুদকের চলমান অনুসন্ধানী কার্যক্রমকে সহায়তা না করে, উল্টো দুদকের কার্যক্রমকে বন্ধ রাখার জন্য নানা তদবির শুরু করেছে।
দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা আখতার হামিদ ভূঁইয়া গত বছর থেকে ঢাকা ক্লাবের বিরুদ্ধে ভ্যাট ও ট্যাক্স ফাঁকির বিষয়টি অনুসন্ধান শুরু করেছেন।
নথি সূত্রের বরাদ দিয়ে (যার নং-বি.অনুও তদন্ত-১/মানিলন্ডারিং/০৪-২০১৩) আখতার হামিদ ঢাকা ক্লাবের সচিবকে একাধিকবার নথিপত্র চেয়ে চিঠি দিয়েছেন।
দুদকের চিঠিতে ২০০৮-০৯ অর্থ বছর থেকে ২০১১-১২ অর্থ বছর পর্যন্ত মদ, বিয়ার ও মদ জাতীয় পণ্যাদি আমদানির, এলসি, বিএল, ইনভয়েস, প্যাকিং লিস্ট এবং বিল অব এ্যান্টিসহ যাবতীয় রেকর্ডের সত্যায়িত কপি। মদ, বিয়ার ও মদ জাতীয় পন্যের ক্রয়-বিক্রয়ের রেজিষ্টার, ঢাকা ক্লাবের অডিট রিপোর্ট ও বার্ষিক রিপোর্টের ফটোকপি। উল্লেখিত অর্থ বছরে ঢাকা ক্লাবের আয়কর প্রদান সংক্রান্ত নথি, ভ্যাট প্রদান সংক্রান্ত নথি দেয়ার জন্য বলা হয়।
দুদকের চিঠিতে প্রাইম ব্যাংক ফরেন এক্সচেঞ্জ শাখায় ঢাকা ক্লাবের চলতি হিসাব নং-১২৬১১০১০০০৫৬৭৭ সহ এই ক্লাবের সকল ব্যাংক হিসাবের বিবরনী এবং প্রয়োজনীয় ভাউচার সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। এর পরও ঢাকা ক্লাবের কোন সাড়া পাওয়া য়ায়নি।
এ বিষয়ে ঢাকা ক্লাবের নির্ধারিত টেলিফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
জাতীয়
ঢাকা ক্লাবের অবৈধ মদের ট্যাক্স ফাঁকি; খতিয়ে দেখছে দুদক
ঢাকা ক্লাব লিমিটেডের কর্মকর্তার বিরুদ্ধে চোরাই পথে বিভিন্ন ধরণের মদ আমদানি ও বিক্রির ভ্যাট ও ট্যাক্স ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারের কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি ও আত্মসাতের ঘটনায় দুদক মানিলন্ডারিং অপরাধ হিসেবে অনুসন্ধান





