সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আহুত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

আজ সকালে গাজীপুর মহানগরীর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে ঢাকা-ময়মনশিংহ মহাসড়কে মিছিলটি বের হয়ে বিক্ষোভ করে।

সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল থাকবে কেউ ইসলামকে সংবিধান থেকে সরিয়ে দিতে পারবেনা বলে শ্লোগান দিতে থাকে শিবিরের নেতা কর্মীরা।

পরে রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতা হুশিয়ারি করে বলেন,বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার যে নীল নকশা এই যালিম সরকার তৈরি করেছে ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মী থাকতে এই ষড়যন্ত্র সফল হতে দিবনা।পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে মিছিলটি শেষ হয়।

এমবি