গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর একটি কারখানায় অগুল লেগেছে।
শনিবার সকাল সাতটার দিকে কাদের সিনথেটিক গার্মেন্টেস লিমিটেডে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে জানান এই কর্মকতা।
তবে আগুনে শ্রমিক অসন্তষের শষ্কায় ঘটনাস্থলের আশপাশের ৮/১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় কারখানায় কোনো শ্রমিক ছিল না। এমনকি এখনও পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে কারখানার আশপাশে উৎসুখ জনতা ভিড় করছেন। অনেকেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতাও করছেন।
জেএ





