নিহত রাফা উপজেলার দশশিখা গ্রামের হাকিমের মেয়ে। কয়েক দিন আগে বাবা-মায়ের সঙ্গে কাফুড়া পশ্চিমপাড়ায় নানির বাড়িতে বেড়াতে গিয়েছিল সে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাফার খালা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করায় পরিবারের সদস্যরা তাকে দেখতে যান। দুপুরের দিকে তারা বাড়িতে ফেরেন। পরে রাফার মা ফাহিমা পোশাক পরিবর্তন করতে গেলে পরিবারের অগোচরে সাইকেল নিয়ে বাড়ির বাইরে বের হয়ে যায় রাফা।
বাড়ির বাইরে যাওয়ার কিছুক্ষণ পর রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি পাশের পুকুরের পানিতে শিশুটির চুল ভাসতে দেখেন। বিষয়টি দেখে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।
পরে স্থানীয়রা পুকুরে নেমে সাইকেলসহ রাফাকে উদ্ধার করেন। দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন জানান, শিশুটির মৃত্যুর বিষয়ে পুলিশ খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস











