জেলার বাঘা উপজেলার গঙ্গারামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাইদুর রহমান (২৫) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী আজমল হোসেনকে (২৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সাইদুর পাবনার ঈশ্বরদী উপজেলার চাঁদপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে। আহত আজমল একই এলাকার আব্দুল জলিলের ছেলে।
বাঘা থানার ওসি আমিনুর রহমান জানান, হতাহতরা মোটরসাইকেলে ঈশ্বরদী থেকে রাজশাহী যাচ্ছিল। পথিমধ্যে গঙ্গারামপুরে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৪-৪২৮৪) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাইদুর রহমান মারা যান।
দুর্ঘটনার পর চালক পাথরবোঝাই ট্রাক রেখে চালক পালিয়ে যায়। ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
জেআই





