জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে টাঙ্গাইলের কালিহাতীতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কালিহাতী উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে কালিহাতী বাসস্ট্যান্ড শহীদ সফি সিদ্দিকী তোরণ চত্ত্বর উপজেলা যুবলীগের আহ্বায়ক নূরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আবু নাসের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি কম, কালিহাতী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ড মীর মিজানুর রহমান, কৃষকলীগের আহ্বায়ক জমির উদ্দিন, শ্রমিক লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক সোবহান তালুকদার।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লাসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং একটি শোক র‌্যালি বের করা হয়।

এআই