গাজীপুরের সদর উপজেলার মনিপুর এলাকার ইউটা নিটিং ড্রাইং কারখানায় সোমবার সকালে অগ্নিকাণ্ড ঘটে। তবে জয়দেবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
কারখানার ডিজিএম (এডমিন) জামিল জানান, সকাল ৭টার দিকে কারখানার ড্রাইং সেকশনের হিটার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত আগুন নেভানো হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নেভানো হয়েছে।
কেএইচ





