ঝিনাইদহে মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার সময় ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে কেপি বসু সড়কের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জিয়া পরিষদের আহবায়ক প্রভাষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন হুইপ মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম, ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ।

এদিকে জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা সময় যুবলীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী আহত হয়।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি প্রাক্তন সাংসদ এম এ ওহাব জানান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল এমন সময় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়।

জেআই