চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় চলন্ত ট্রাকে দূর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা গেছেন। বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে ( রাত সোয়া ১২টায়) এ ঘটনা ঘটে।

জানাগেছে, দূর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ অবস্থায় চলন্ত ট্রাক থেকে নামতে গিয়ে ওই হেলপার ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়গঞ্জ থেকে ছেড়ে আসা টাইলস বোঝাই একটি ট্রাক চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় পৌঁছালে দূর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেয়।

এতে ট্রাকচালক প্রাণে রক্ষা পেলেও, অগ্নিদগ্ধ অবস্থায় লাফিয়ে পড়ে নামতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন হেলপার। হেলপারের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের পেছনের চাকা, তার শরীরের বাকি অংশ আগুনে মারাত্মক দগ্ধ হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক আবু সাইদ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

এমআর