মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভা।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের পশ্চিমবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেণ।এম সাইফুর রহমান রোডে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর প্রিন্সিপাল ইয়ামীর আলী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের নায়েবে আমীর আহমদ ফারুক, পৌর সেক্রেটারী হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবির সাবেক মৌলভীবাজার শহর সভাপতি মু. ফখরুল ইসলাম, ছাত্রশিবির শহর সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অাশরাফ/এএস





