২০ দলীয় জোটের ৩৬ ঘন্টার হরতালের সর্মথনে মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্র শিবির।
আজ সকাল সাড়ে ৭টায় গ্রীনরোড এলাকায় তারা মিছিলটি বের করে। মিছিলটি গ্রীনরোড হয়ে পান্থপথ সিগনালে এসে শেষ হয়। মিছিল থেকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং আটককৃত নেতা কর্মিদের মুক্তি দাবি করা হয়।
ঢাকা কলেজ শাখা সভাপতি নাজিম উদ্দিনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি আব্দুস শাহিদ, ঢাকা কলেজ সেক্রেটারি মতিউর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক আসিফ জাকারিয়া সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইআর





