ঢাকার বকশিবাজারে অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও বগুড়ায় বিএনপি কার্যালয়ে হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দলীয় অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে শহরের পুরাতন ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, যুগ্ম সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জুসহ অন্যান্য নেতারা।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





